আমেরিকা মুসলিমদের আবিস্কার

লেখক : মুসা আল হাফিজ

Publisher : কালান্তর প্রকাশনী

Only 0 Left

₹160
₹112
You Save ₹48
বর্তমানে স্টক নেই।
ইসলাম-ফোবিয়া যখন আমেরিকায় মুসলিমদের উপস্থিতিকে হুমকি হিসেবে দেখায় আর পামেলা গেলারদের স্লোগান হয়—আমেরিকা থেকে মুসলিম খেদাও, তখন আমেরিকায় মুসলিমদের শিকড় সন্ধান করতেই হয়। অভিবাসীদের দেশ আমেরিকায় মুসলিম-শিকড় অনেক গভীরে। ইউরোপীয়রা আমেরিকায় আসে গণহত্যা, দখল আর মহামারি নিয়ে। মুসলিমরা এসেছিল তাদের আগে এবং নিয়ে এসেছিল শান্তি, মহত্ব ও সম্প্রীতি। তারা আমেরিকা আবিষ্কার করেছিল কলম্বাসের অনেক আগে। আমরা যখন বলি ‘আমেরিকা : মুসলিমদের আবিষ্কার’, তখন মুসলিমদের আগে আমেরিকায় আগত বিভিন্ন জাতির অস্থিত্বকে ভুলে যাই না। তারা এসেছিল এবং হারিয়ে ফেলেছিল বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ। মুসলিমরা সৃষ্টি করেন সামুদ্রিক যোগাযোগ-রোড। রচনা করেন বিভিন্ন ম্যাপ ও পথের নির্দেশনা। কলম্বাস সে রোড দিয়েই ভারতে যেতে চেয়ে পৌঁছে যান আমেরিকায়। তার চেতনায় লুকানো ছিল নৌ-ক্রুসেড। পশ্চিমা ইতিহাস কলম্বাসের যাত্রাকে গ্রাহ্য করেছে, মুসলিমদের আবিষ্কারকে চেপে গিয়েছে বেমালুম। এ বই গোপন সেই ইতিহাসকে সামনে নিয়ে আসার প্রয়াস। নৌ-ক্রুসেড এবং আমেরিকায় এর নির্মমতার দিকেও চোখ রেখেছে বইটি। নিয়ে এসেছে আমেরিকায় মুসলমানদের হাজার বছরের কালপঞ্জি। সূচি * অভিযান * অভিযানের প্রেরণা * ভৌগলিক জ্ঞান * কলম্বাসের আগে আমেরিকায় মুসলমান * আমেরিকা মুসলিমদের আবিষ্কার * আমেরিকায় মুসলিমদের শিকড় * আমেরিকায় ইসলাম : সংক্ষিপ্ত কালপঞ্জি
Title আমেরিকা মুসলিমদের আবিস্কার
Publisher কালান্তর প্রকাশনী
Edition 1 st edition
Pages 111
Language Bengali
Country Bangladesh
Weight 150 Gram

Reviews


No Reviews Yet

Related Products