মুসলিমদের উপর বেশী বেশী ফিতনা ও পরীক্ষা নেমে আসার কারণে আমাদের যুগে মানুষ এসব বিষয় খুব বেশী আলোচনা করে। ফলে, কতিপয় মানুষ অনাধিকার চর্চা করে এ বিষয়ে মিথ্যা হাদীছ রচনা করেছে, যার কোন ভিত্তিই নেই। তাদের কেউ কেউ এমন প্রাচীন বই-পুস্তকের আশ্রয় নিয়েছে, যা ভালো-মন্দ সবই সংকলন করেছে। এমন একটি কিতাব হচ্ছে, নু‘আইম ইবনে হাম্মাদ বিরচিত ‘আল-ফিতান’। কিতাবটি সনদ ও মতন উভয় দিক থেকে মুনকার, জাল হাদীছ ও বাতিল আছার দ্বারা পরিপূর্ণ। এজন্য আমার বক্তব্য হলো, ক্বিয়ামতের নিদর্শন এবং এর আলামত বিষয়ক ছ¦হীহ হাদীছসমূহ, বিশেষত আমাদের শাইখ আল্লামা নাছিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ যেসব হাদীছকে ছ¦হীহ বলে আখ্যা দিয়েছেন তা সংকলন করতে ইচ্ছা করেছি।
| Title |
কিয়ামতের ছহীহ আলামত |
| Publisher |
মাকতাবাতুস সুন্নাহ |
| Edition |
1st Published |
| Pages |
190 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
150 Gram |