Product Specification & Summary


আজ আমার ছুটি। পরিচিত রাস্তা ধরে হাঁটছি। নির্মল বাতাসে শান্তির অনুভূতি। সবকিছুই যেন উষ্ণ অক্টোবরের বিকেলের মতো শান্ত। আমার গলায় একটা পাতলা স্কার্ফ আলগাভাবে জড়ানো। টের পাচ্ছি কিছুটা ঘেমে উঠছি। মাঝ-সপ্তাহের দুপুর হলেও রাস্তায় যাদের আমি অতিক্রম করছিলাম, তারা সবাই অলসভঙ্গিতে হাঁটছিল, আমিও তাদের মতো হাঁটছি। মাঝে মাঝে থেমে পড়ে রাস্তার পাশের বইয়ের দোকানগুলোর ভেতর ভোজভাজির মতো অদৃশ্য হয়ে যাচ্ছি আমরা, যেন আমাদের গ্রাস করা হচ্ছে। জিম্বোচো পাড়াটি টোকিওর অন্য এলাকার তুলনায় কিছুটা অস্বাভাবিক। কারণ, এখানকার বেশিরভাগ দোকানই পুরোনো বইয়ের। প্রতিটি দোকানেরই আছে বিশেষত্ব: কেউ শিল্পসংশ্লিষ্ট বই, কেউ নাটকের পাণ্ডুলিপি, কেউ-বা দর্শনের বই নিয়ে কারবার করে; কেউবা প্রাচীন মানচিত্র এবং জাপানের ঐতিহ্যমণ্ডিত বইয়ের মতো দুর্লভ জিনিসপত্র নিয়ে কারবার করে। সব মিলিয়ে এখানে একশ সত্তরটি দোকান আছে। রাস্তায় একের পর এক সারিবদ্ধ সেইসব বইয়ের দোকান দেখলে মনের ভেতর অন্য রকম একটা ভালোলাগা কাজ করে।
Title মরিসাকি বইঘরে আরও কিছুদিন
Author সাতোশি ইয়াগিসাওয়া
Publisher সূর্যোদয় প্রকাশন
ISBN 9789849819035
Edition New edition
Number of Pages 174
Country Bangladesh
Language Bengali
Weight 300 Gram
Dimension 21cm x 15cm x 1cm


Related Products


35%

নুসাইবা এক সত্যান্বেষী নারী

আবদুল্লাহ বিন মুহাম্মাদ

156     240

35%

দ্য ইউথ তারুণ্যের অবক্ষয় ও প্রতিকার

স্বপ্নচারী টিম

156     240

29%

অশ্রুসাগর

ইমাম আবুল ফারাজ ইবনুল জাওযি র.

227     324

40%

গল্পগুলো অন্যরকম

আরিফ আজাদ

210     350








© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট