মুনাজাতে মাকবুল
বিশুদ্ধ, পূর্ণাঙ্গ ও তাহকীক-তাখরীজ সমৃদ্ধ নতুন সংস্করণ

লেখক : হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
অনুবাদক : মাওলানা গিয়াসুদ্দীন আহমদ

Publisher: দারুল ফিকর

Page - 200 | stock - 2 | হার্ড কভার


0 Review

380   266 (You Save ₹114)


Product Specification & Summary


যুগ যুগ ধরে যে সকল দুআর কিতাব বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মাঝে ব্যাপকভাবে সমাদৃত, তার মধ্যে ‘মুনাজাতে মাকবুল’ অন্যতম। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. প্রণীত এই কিতাবটি উপমহাদেশের উলামায়ে কেরাম ও দ্বীনদার মানুষের ঘরে ঘরে ব্যাপকভাবে পাঠ করা হয়। কিতাবটি মূলত হাদীস শরীফে বর্ণিত বিভিন্ন দুআ থেকে সংকলিত। আলহামদুলিল্লাহ, দারুল ফিকর থেকে প্রকাশিত এই নুসখাতে বাড়তি কিছু কাজ করে একে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে : ১. হাদীসের উৎসগ্রন্থসমূহের আলোকে পুরো কিতাবের মতনের (মূলপাঠের) সংশোধন করা হয়েছে৷ ২. সকল দুআর শাস্ত্রীয় তাখরীজ করা হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে হাদীসের মান উল্লেখ করা হয়েছে৷ ৩. বিভিন্ন দুআর ছুটে যাওয়া অংশসমূহ সংযোজন ও দুআগুলোকে হাদীসের মোতাবেক করা হয়েছে৷ ৪. বহু জায়গায় আরবী তালীক যুক্ত করা হয়েছে৷ ৫. কিতাবের শেষে সালাত-সালাম তথা দরুদ শরীফের ওপর অত্যন্ত উপকারী একটি অধ্যায় যুক্ত করা হয়েছে, যাতে হাদীসগ্রন্থসমূহ থেকে চল্লিশের অধিক দরুদ শরীফের মাছূর শব্দাবলি উল্লেখ করা হয়েছে৷ হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেবের দুআ ও অভিমত কিতাবটির রওনক আরও বৃদ্ধি করেছে। সামগ্রিকভাবে এই নুসখা পাঠকদের জন্য আরও উপকারী হবে ইনশাআল্লাহ।
Title মুনাজাতে মাকবুল
Author হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
Publisher দারুল ফিকর
Edition New edition
Number of Pages 200
Country Bangladesh
Language Bengali,Arabic
Weight 300 Gram
Dimension 21cm x 15cm x 1cm

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.


হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ভারতীয় উপমহাদেশ এবং এর গন্ডি পেরিয়ে যিনি হাজারো মানুষকে দিয়েছেন আত্মশুদ্ধি ও তাসাওউফ এর শিক্ষা। যার কারণে তাঁর উপাধি ছিলো হাকীমুল উম্মাত বা উম্মাহর আত্মিক চিকিৎসক। উপমহাদেশে মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা দাওয়াতুল হক এর অবদানের জন্যও প্রসিদ্ধ মাওলানা আশরাফ আলী থানভীর নাম। মাওলানা আশরাফ আলী থানভী ১৯ আগস্ট, ১৮৬৩ খ্রিস্টাব্দে (রবিউস সানী ৫, ১২৮০ হিজরী) ভারতের উত্তর প্রদেশের থানাভবনে জন্মগ্রহণ করেন। শৈশবেই হাফেয হোসাইন আলী রাহ.-এর কাছে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার মধ্য দিয়ে শুরু হয় তাঁর শিক্ষাজীবন। নিজগ্রামেই ছোটবেলায় হযরত মাওলানা ফতেহ মুহাম্মদ থানভী রাহ.-এর কাছ থেকে আরবি ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১২৯৫ হিজরীতে তিনি দারূল উলুম দেওবন্দে ভর্তি হন ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উচ্চতর শাখাগুলোয় বিচরণ করার আগ্রহে। সেখানে তিনি পাঁচ বছর হাদীস, তাফসীর, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস বিষয়ে অধ্যয়ন করেন। দেওবন্দে শিক্ষার অধ্যায় সমাপ্ত করে মক্কা মুকাররমায় মুহাম্মাদ আবদুল্লাহ্‌ মুহাজিরে মক্কীর কাছে কেরাত ও তাজবীদ শেখেন। তিনি কানপুরের একটি মাদ্রাসায় মাত্র ২৫ টাকা বেতনে শিক্ষকের পদ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কানপুরের টপকাপুরে জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলংকৃত করেন এবং দীর্ঘ ১৪ বছর সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে তাঁর শিক্ষক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর রহ. পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। সারা জীবনে আশরাফ আলী থানভী এর সকল বই এর হিসেব করতে গেলে ছোট-বড় মিলিয়ে তা সাড়ে বারো হাজার ছাড়িয়ে যায়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমূহ এর মধ্যে ফিকাহ বিষয়ক বই বেহেশতী জেওর উপমহাদেশের মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তাঁর রচিত কুরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কুরআনও (কুরআনের ব্যাখ্যা) এর ভাষা ও ব্যখ্যাশৈলীর জন্য প্রসিদ্ধ। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমগ্র এর স্বত্ত্ব তিনি জাতির কল্যাণে উন্মুক্ত করে রেখে গেছেন। জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দে (১৬ রজব, ১৩৬২ হিজরী) আল্লামা থানভী রহ. তাঁর জন্মস্থান থানা ভবনেই মৃত্যুবরণ করেন।


Related Products


40%

রাহে বেলায়াত

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

330     550

30%

হাদীসে বর্ণিত দুআসমূহ ও তার ব্যাখ্যা

মোঃ হাসিবুর রহমান

400     572

30%

দৈনন্দিন দুআ ও রুকইয়াহ

যাইনাব হামদুল্লাহ আল-গাযী

196     280

29%

কুরআনে বর্ণিত সকল দুআ ও তার তাফসীর

মোঃ হাসিবুর রহমান

256     365



Warning: Undefined array key "user_remember" in /home/u661805974/domains/sushikkha.in/public_html/view_more.php on line 735

Recent View Product










© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট