প্রথম প্রেমের আঘাত, আশেপাশের মানুষদের অবহেলা, স্বার্থপর দুনিয়া, বিশ্বাসঘাতকতা- ইরার ভেতর আরও একটা সত্তার জন্ম দেয়—তার ২য় সত্তা। সবচেয়ে বেশি ক্ষমতাবান এই সত্তা। বলা হয়ে থাকে মানুষের মস্তিষ্ক নাকি কয়েকটা শক্তিশালী কম্পিউটারের চাইতেও বেশি পাওয়ারফুল,কিন্তু মানুষ এক জীবনে তার মস্তিষ্কের পুরাটা কাজে লাগাতে পারে না। কিন্তু এই স্টেজে ইরা তার পুরা মস্তিষ্ককে কাজে লাগাতে পারে, তার মস্তিষ্কের নিউরনের প্রতিটা অনুরণন কাজ করা শুরু করে। সে স্বভাবে ইরার বিপরীত। সে প্রেম বুঝে না, সে লজিক বুঝে। দুনিয়ার সব প্রতারক তার শত্রু। প্রতারকদের সে মৃত্যু উপহার দিতেই বেশি পছন্দ করে, কারণ সে জানে দুনিয়ার আদালতে তাদের বিচার হবে না। তাকে খুব কম মানুষ দেখেছে এবং যারা দেখেছে তাদের কেউই আর বেঁচে নেই। তুখোড় বুদ্ধির সাথে সে প্রতিটা খুন করে, সেসব খুনের থাকে না কোনো সাক্ষী এবং কোনো প্রমাণ। আজরাইল তার সবচেয়ে কাছের বন্ধু। আজরাইলের সাথে গল্প করতে করতে সে প্রতারকদের কাছে যায়। স্বভাবে সে অসম্ভব শান্ত এবং ঠান্ডা। তবে খুনের সময় তার প্রচুর সিগারেটের তৃষ্ণা পায়, এজন্যই সবসময় তার হাতে থাকে সিগারেট এবং এটা টানতে টানতে সে খুনগুলো করে।
| Title |
আমি দুয়ারী |
| Publisher |
নবকথন প্রকাশনী |
| Edition |
New edition |
| Pages |
112 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
180 Gram |