তাজাল্লিয়াতে নবুওয়াত

লেখক : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
অনুবাদক : ওয়ালী উল্লাহ আরমান

Publisher: ইসলামিয়া কুতুবখানা

Page - 528 | stock - 0 | হার্ড কভার


0 Review

500   300 (You Save ₹200)

বর্তমানে এই বইটির মুদ্রিত কপি আমাদের কাছে নেই । বইটি আমাদের কাছে এভেইলেবল হলে what's app / E-mail এর মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর স্টক (Notify Me) এ ক্লিক করুন।

Product Specification & Summary


____তাজাল্লিয়াতে নবুওয়াত____নবীজীবনের সোনালী কথামালা একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি জীবনীগ্রন্থ লেখা হয়েছে কার, এ–বিষয়ক কোনো জরিপ কখনো হয়েছে কি? হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর নাম ওপরেই থাকবে। গত দেড় হাজার বছরে দেশ–বর্ণ–ধর্মনির্বিশেষে অজস্র সাহিত্যিক, সমাজনেতা, শিক্ষাবিদ, সমরবিদ, গবেষক, রাষ্ট্রনায়ক, এমনকি তাঁর বিরুদ্ধবাদীরাও তাঁকে নিয়ে বিপুল প্রশস্তি বর্ণনা করেছেন। তাঁর প্রচারিত ধর্ম গ্রহণ না করেও তাঁকে স্বীকৃতি দিয়েছেন। বিশ্বের ঘোর দুর্দিনে তাঁর মতো নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন। একেবারে আটপৌরে জীবনীগ্রন্থ থেকে বিশেষায়িত গবেষণাগ্রন্থ লিখেছেন তাঁরা অসংখ্য। একটিই মানুষ, একটিই তাঁর জীবন, একটিই কাহিনি— সেই মক্কার কুরাইশ পরিবারে জন্ম, আল-আমিন উপাধি, সিরিয়ায় বাণিজ্য, হেরা পর্বতের ধ্যানমগ্নতা, মক্কার দাওয়াত, তায়েফের ক্ষত, মদিনায় হিজরত, বদরের যুদ্ধ, বায়তুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন, আবার মক্কায় ফেরা, বিদায় হজ। একই কথা বহুমুখে বহুজনে বহুশতাব্দী ধরে বাতাসে বাতাসে ফিরছে, তবু যেন অফুরান, যেন কিছু লেখা হলো আর অলিখিত রয়ে গেল ঢের, কিছু বলা হলো আর অনেক কিছুই হয়নি বলা।
Title তাজাল্লিয়াতে নবুওয়াত
Author আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
Publisher ইসলামিয়া কুতুবখানা
ISBN 9789849579861
Edition New edition
Number of Pages 528
Country Bangladesh
Language Bengali,Arabic
Weight 690 Gram
Dimension 21cm x 15cm x 2cm

আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)


আল্লামা সফিউর রহমান মুবারকপুরি (১৯৪৩-২০০৬) পুরো নাম সফিউর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ আকবর ইবনে মুহাম্মাদ আলি ইবনে আব্দুল মুমিন মুবারকপুরি আযমি। তিনি একজন স্বনামধন্য ইসলামিক লেখক এবং ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস। তার লেখা রাসূল সা.-এর জীবনীগ্রন্থ আর-রাহিকুল মাখতুম সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং বহু ভাষায় অনুদিত একটি বই আধুনিক সিরাতগ্রন্থ। তিনি ১৯৪২ সালের ৪ জুন ভারতের আযমগড় জেলার হোসাইনাবাদের মোবারকপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি স্থানীয় শিক্ষকদের কাছে লেখাপড়া করেন এবং আরবী ভাষা, ব্যকরণ, সাহিত্য, ফিকাহ, উসূলে ফিকাহ, তাফসির, হাদিস ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করেন। ১৯৬১ সালে তিনি শরীয়াহ বিষয়ে উচ্চতর ডিগ্রী লাভ করেন একই সাথে মাদরাসায় শিক্ষকতা এবং লেখালেখি শুরু করেন। ১৯৬৯ সালে মুবারকপুরের দারুত তালিম মাদরাসায় এবং ১৯৭৪ সালে বেনারসের জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করেন। ১৯৮৮ সাল হতে তিনি মদিনাস্থ আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে রাসূল সা. বিষয়ক গবেষণা ইন্সটিটিউটে কর্মরত থাকেন। সর্বশেষ রিয়াদের মাকতাবায়ে দারুস সালামে গবেষণার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া বেনারসের মাসিক মুহাদ্দিস পত্রিকার সম্পাদনার দায়িত্বও পালন করেছেন। আরবী ও উর্দু ভাষায় তাঁর রচিত গ্রন্থসংখ্যা ত্রিশোর্ধ্ব। ২০০৬ সালের ১ ডিসেম্বর জুমাবার বেলা দু’টায় এই নশ্বর পৃথিবী ছেড়ে এই মহান মনীষী মাওলার সান্নিধ্যে চলে যান।


Related Products


14%

রাসূলের চোখে দুনিয়া

ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)

234     275

15%

সীরাতুন নবি ﷺ (১-৪ খণ্ড)

ইবরাহীম আলি

1292     1520

29%

নবীজির ﷺ পাঠশালা

ড. আদহাম আশ শারকাবি

291     415

35%

রাসূল (সাঃ)-এর সংক্ষিপ্ত জীবনী একনজরে সিরাহ্

মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী

65     100



Warning: Undefined array key "user_remember" in /home/u661805974/domains/sushikkha.in/public_html/view_more.php on line 735

Recent View Product










© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট