লিসানুল কুরআন ১ - ৩ খন্ড একত্রে আরবি ভাষা শেখার পূর্ণাঙ্গ

মাদ্রাসা আয়েশা পাকিস্তানের শিক্ষকমন্ডলীর সম্মিলিত রচনা

বঙ্গানুবাদ : আবদুল্লাহ আল ফারুক

Publisher : মাকতাবাতুদ দাওয়াহ

Only 1 Left

₹2300
₹1610
You Save ₹690
আরবি ভাষার অন্যতম বিশাল সৌভাগ্য হলো, মহান আল্লাহ্‌ তাঁর সর্বশেষ গ্রন্থ কুরআন কারিম পৃথিবীতে পাঠানোর জন্য এ ভাষাকে চয়ন করেছেন এবং সর্বশেষ রাসূল ﷺ-কে এ ভাষার বাকশক্তি দিয়েই প্রেরণ করেছেন।কাজেই কুরআন সুন্নাহ বোঝার জন্য আরবি ভাষা শিক্ষার বিকল্প নেই। যুগে যুগে আরবি ভাষা শেখার জন্যে ছোট-বড় অজস্র গ্রন্থ রচনা করা হয়েছে। কিন্তু কঠিন উপস্থাপনার কারণে জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য সেগুলো বোধগম্য হয় না। এই অভাববোধ থেকেই বক্ষ্যমাণ গ্রন্থটি।বইটির প্রধান বৈশিষ্ট্য কী? কারা বেশি উপকৃত হবে?* বইটি একদম প্রাথমিক স্তরের শিক্ষার্থীর আহরণক্ষমতা সামনে রেখে রচনা করা হয়েছে। শুরু হয়েছে আরবি বর্ণমালা, হরকত ও বাক্যগঠন প্রক্রিয়া দিয়ে। যার ফলে শুধু বাংলা বই পড়তে পারেন, এমন পাঠকও অন্য কোনো বইয়ের সাহায্য ব্যতিরেকে বইটি শুরু করতে পারবেন। * বইটিতে শুধু আরবি পরিভাষা ব্যবহার করা হয়েছে। যার ফলে আরবি ব্যাকরণ শেখার জন্যে কাউকে অন্য কোনো পরিভাষা জেনে আসতে হবে না। * বইটিতে আরবি ব্যাকরণের বহুল ব্যবহৃত সবগুলো নিয়ম-কানুন সম্পর্কে আলোচনা রয়েছে। যার ফলে বইটিকে যদি ‘আরবি ভাষা শেখার পূর্ণাঙ্গ কোস’ বলা হয়, তাহলে অবশ্যই বাহুল্য হবে না। * বইটি মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষিতদের জন্যেও সমান উপকারী। * বইটির প্রতিটি অধ্যায় এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে, আরবি থেকে বাংলায় অনুবাদের পাশাপাশি বাংলা থেকে আরবিতে অনুবাদের যোগ্যতাও গড়ে ওঠবে, ইনশাআল্লাহ।
Title লিসানুল কুরআন ১ - ৩ খন্ড একত্রে আরবি ভাষা শেখার পূর্ণাঙ্গ
Publisher মাকতাবাতুদ দাওয়াহ
Edition 2nd edition
Pages 1045
Language Bengali,English,Arabic
Country Bangladesh
Weight 2700 Gram

Reviews


No Reviews Yet

Related Products