সমগ্র ত্রিপিটক গ্রন্থমালায় এই ধম্মপদ অংশটি ক্ষুদ্র হলেও ভাব-ভাষা ও অনুপম সাহিত্যমাধুর্যে বৌদ্ধ সাহিত্যে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এ গ্রন্থ শুধু বৌদ্ধদের কাছেই নয়, বিশ্বের সকল ধমাব্লম্বি মানুষের কাছেই আদরণীয়। এছাড়াও এই গ্রন্থের মূল সম্পদ বৌদ্ধ জীবনী ও ধম্মপদ পরিচিতি প্রসঙ্গে বিদগ্ধ আলোচনা।