দিন যায়,দিন আসে। স্বপ্ন বিভোর মানুষ আপন গতিতে ছুটতে থাকে। অধরা জাগতিক স্বপ্নের পেছনে। অন্যর সাথে লিপ্ত হয় হাস্যকর প্রতিযোগিতায়। পদ কিংবা সম্পদের। স্বার্থ কিংবা সুনামের। অর্থহীন কাজে আর খেল তামাশায় ভীষণভাবে অপচয় করতে থাকে সময় নামক মহা মূল্যবান সম্পদ। ভুলে যায় তার আসল স্বপ্নের কথা। চিরন্তন গন্তব্যের কথা। ভুলে যায় জান্নাতে অফুরন্ত নিয়ামতের কথা। জাহান্নামের কল্পনাতিত শাস্তির কথা। এই আত্মভোলা মানুষকে সচকিত করতেই যেন মহান আল্লাহর দরদী সতর্কবার্তা হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেরই ভেবে দেখা উচিত যে সে আগামীকালের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন তারাই হল পাপাচারী।
(হাশর ১৮-১৯)
আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত্থাপিত হও যা প্রশস্ততা আসমান ও জমিন পরিবর্তন যা প্রস্তুত করা হয়েছে আল্লাহর জন্য। আলে ইমরান ৩/১৩৩।
| Title |
তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা |
| Publisher |
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ |
| Edition |
1st Published |
| Pages |
128 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
100 Gram |