ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র ও জগদ্বিখ্যাত এই দার্শনিক, প্রকৃত আলেম ও সংসার বিরাগী পুরুষের নাম আবু হামেদ মুহাম্মদ। আর উপাধি হুজ্জাতুল ইসলাম বা ইসলামের প্রমাণ। তাঁর বংশগত উপাধি গাজ্জালী। খােরাসান প্রদেশের ভিতর তুস নামক একটি জেলার তাহরান শহরে ৪৫০ হিজরি সন মােতাবেক ১০৫৮ খ্রিষ্টাব্দে ইমাম সাহেব জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রসিদ্ধ লােক না হলেও তাঁর দাদা ছিলেন একজন নেতৃস্থানীয় পর্যায়ের ব্যক্তি। শৈশবকালেই তিনি পিতৃহারা হয়ে স্নেহময়ী জননীর ও শ্রদ্ধেয় দাদার তত্ত্বাবধানে বড় হন। আল্লামা সাহানী বলেন, গাজালাহ তুস জেলার একটি গ্রামের নাম। সেখানেই ইমাম সাহেব জন্মগ্রহণ করেছিলেন বলে তাঁর নাম হয়েছে গাজ্জালী ।
গাজ্জালী সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই বইটি পড়ুন।
| Title |
দীদারে এলাহী বা আল্লাহ্ দর্শন |
| Publisher |
রশিদ বুক হাউস |
| Edition |
1ST PUBLISHED |
| Pages |
270 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
490 Gram |