নারী-পুরুষ ভুল করে কোথায়?" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
ইসলাম মানবাধিকার এমনকি পৃথিবীর সকল সৃষ্টিজীবের অধিকার সংরক্ষণের ধর্ম। এ ধর্মে কারাে প্রতি কোনাে ধরনের। জুলুম, অবিচার ও বাড়াবাড়ি করার সুযােগ নেই। আর মানুষ যেহেতু সামাজিক জীব তাই সমাজের মানুষদের সাথে মিলে-মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারাই হলাে মানুষের জীবনের। স্বার্থকতা ও সুখের মূল বিষয়। আল্লাহ তায়ালা নর ও নারী উভয়কেই তার ইবাদত করে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার। নির্দেশ দিয়েছেন। আর এই মহান লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে একে অপরের সহযােগী হিসেবে নর ও নারীকে এ ধরায় সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছেন সুনির্দিষ্ট বিধিবিধান। তবে মানব হিসেবে তাদের মাঝে কোনাে পার্থক্যকই তিনি করেন নি। যেমন আল্লাহ তায়ালা কুরআনে এরশাদ করেছেন-
হে মানব জাতি! নিজ প্রতিপালককে ভয় কর, যিনি তােমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকেই তার জোড়া তৈরি করেছেন। আর তাদের দু’জন থেকেই অনেক নারী-পুরুষের বিস্তৃতি ঘটিয়েছেন। সেই আল্লাহকে ভয় কর, যার দোহাই দিয়ে তােমরা একে অপরের কাছে নিজের অধিকার দাবি কর। আর আত্মীয়তা ও নৈকট্যের সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাক। নিশ্চয় আল্লাহ তায়ালা তােমাদের তত্বাবধানে রয়েছেন। (সূরা নিসা-আয়াত নং-১)
| Title |
নারী-পুরুষ ভুল করে কোথায়? |
| Publisher |
সোলেমানিয়া বুক হাউস |
| Edition |
1 st edition |
| Pages |
396 |
| Language |
Bengali |
| Country |
Bangladesh |
| Weight |
350 Gram |