পৃথিবী বুকে এমন কোনো মুসলিম নেই, যিনি ইসলামের প্রথম নারী উম্মুল মু’মিনীন খাদিজা রা: এর আলোচনা শুনেননি। তবে এ কথাও সত্য যে, ইসলামের ইতিহাসের প্রতি দৃষ্টি দিলে এমন অসংখ্য নারীর আলোচনা পাওয়া যাবে, যাঁরা ইসলামের বিজয় এবং দ্বীনি দাওয়াতের জন্য লক্ষণীয় অবদান রেখেছেন এবং ইতিহাস গন্ডিকে করেছেন আলোকিত।